ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ফেসবুক পোস্টে তারেক রহমানকে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একাধিক মৃত্যুহুমকির অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে প্রশ্ন ছুড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ফেসবুক পোস্টে তিনি ‘নারীবান্ধব ও নিরাপদ বাংলাদেশ’ প্রসঙ্গ টেনে এ বিষয়ে ব্যাখ্যা চান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি তারেক রহমানকে মেনশন করে লেখেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?” পোস্টের সঙ্গে যুক্ত করেন কয়েকটি স্ক্রিনশট, যেখানে তাকে উদ্দেশ করে দেওয়া হুমকির বার্তা দেখা যায়।
ক্যাপশনে মোনামি উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি ধারাবাহিকভাবে অসংখ্য মৃত্যুর হুমকি পাচ্ছেন। শেয়ার করা স্ক্রিনশটগুলোর একটি উদাহরণ মাত্র বলেও জানান তিনি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।”
এর আগে তার ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া এবং অশালীন মন্তব্য করার অভিযোগে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত