ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জাল নোট রোধে কঠোর বার্তা কেন্দ্রীয় ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: আসল নোটের নকশা ও অবয়ব নকল করে ‘নমুনা নোট’ তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাজারে এর প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ এবং এটি বাজারে জাল নোটের ঝুঁকি বাড়িয়ে তুলছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে আসল নোটের আদলে বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে মার্কেটিং বা কন্টেন্ট তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উন্মুক্ত স্থানে বা ব্যবসায়িক প্রচারণায় আসল টাকার মতো দেখতে কাগজ ব্যবহারের ঘটনাও ঘটছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৮৯ (ঙ) ধারা অনুযায়ী, প্রচলিত ব্যাংক নোটের সদৃশ কোনো নথি বা কাগজ প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করা আইনত অপরাধ। এছাড়া ডিজিটাল মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের অননুমোদিত প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো চিনে নিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে