ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি সরকারি বাসভবন: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গঠিত হতে যাওয়া নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রয়োজনীয় আবাসনের প্রস্তুতি সম্পন্ন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ইতিমধ্যে ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে।
উপদেষ্টা জানান, রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এই বাড়িগুলো অবস্থিত। তিনি আরও উল্লেখ করেন যে, এই ৩৭টি বাড়ির মধ্যে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যরা যে বাড়িগুলোতে অবস্থান করছেন, সেগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।
নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, “হবু প্রধানমন্ত্রী যেখানে থাকতে পছন্দ করবেন বা ওনারা যেভাবে চাইবেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নতুন সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিতে যাচ্ছে। শপথগ্রহণের পরপরই নবনিযুক্ত মন্ত্রীদের জন্য নির্ধারিত এই বাসভবনগুলো বরাদ্দ দেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে