ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব শেষে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে নিজের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শেষ মুহূর্তের সময় কাটালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী ভাষণ দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস তাঁর ভাষণে গত দেড় বছর ধরে নিরলসভাবে কাজ করার জন্য কার্যালয়ের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং ড. ইউনূস তাঁর দায়িত্ব থেকে বিদায় নেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত