ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। বিবৃতিতে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে তিনি ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তবে পরিকল্পনামন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থনের বার্তা বহন করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর শপথকে ঘিরে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ১৭ ফেব্রুয়ারি ভারতে সফরে থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিন মুম্বাইয়ে তাঁর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র। পরে ম্যাক্রোঁ নয়াদিল্লিতে একটি সম্মেলনে অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন। ফলে ঢাকার অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এ আয়োজনকে ঘিরে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার। এছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা-র উপস্থিতির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং