ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপিকে অভিনন্দন, আর্থিক খাত সংস্কারে ত্বরিত উদ্যোগ চান বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়ে দেশের আর্থিক খাত পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, ব্যাংকিং খাতের সংকট, স্থবির শেয়ারবাজার এবং ব্যবসা-বাণিজ্যের দুরবস্থা কাটাতে নতুন সরকারের তাৎক্ষণিক ও কার্যকর উদ্যোগ জরুরি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সভাপতি কাজী মো. নজরুল এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হকের স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার এবং শক্তিশালী বিরোধী দলের যৌথ ভূমিকার মাধ্যমে দেশের দুর্বল আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সরকার গঠনের প্রথম ছয় মাসের মধ্যেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান বিনিয়োগকারীরা।
তাদের মতে, সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।
নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে যোগ্যতা ও বাস্তব অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। তারা বলেছে, দক্ষ অর্থমন্ত্রী ও পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ অর্থ প্রতিমন্ত্রী নিয়োগ অর্থনীতিকে সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইসিবি ও এনবিআরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পেশাদার, নিরপেক্ষ ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ঐক্য পরিষদ আরও উল্লেখ করেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দেশগুলোতে বহু নতুন কোম্পানি শেয়ারবাজারে এলেও বাংলাদেশে নতুন তালিকাভুক্তি ছিল খুবই সীমিত। তাই লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে জাতীয় অর্থনীতি ও আর্থিক খাতের উন্নয়নে সরকারের সঙ্গে সমন্বয় করে ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংগঠনটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন