ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দুটি আসনে জয় পেলেও শেষ পর্যন্ত একটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। তাঁর ইচ্ছা জ্ঞাপনের পর বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ। গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফা অনুযায়ী তিনি দুটি নির্বাচনি এলাকা—৪১ বগুড়া-৬ ও ১৯০ ঢাকা-১৭—থেকে নির্বাচিত হলেও ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র জমা দিয়েছেন।
এর ফলে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বগুড়া-৬ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে বলে গেজেটে জানানো হয়। সাংবিধানিক বিধান অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আসন বেছে নিতে হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। একই নির্বাচনে তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে বিজয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিনে নতুন মন্ত্রিসভার শপথও হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত