ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘বিচার লাগবো না, আমার বুকের হাহাকারটা নিভাইয়া দে’
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের পুলিশে দেওয়ায় কলেজছাত্র আশরাফুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে এই কর্মসূচি আয়োজন করা হয়। হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও মামলার সাতজন আসামি এখনও ধরা পড়েনি।
মানববন্ধনে উপস্থিত হয়ে আশরাফুলের মা নিগার সুলতানা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘বিচার লাগবো না, আমার বাবা লাগবোরে, আমার বুকের হাহাকারটা নিভাইয়া দে, আমারে একটু মা কইয়া ডাইকলেই অইবোরে, আমি খরাত (ভিক্ষা) কইরা কইরা তোমাদের টাকা দিমুরে বাবার লাইগা, আমারে বাবা আইনাদেরে, আমার একটা বাবারে, ওদের ১০টা আছেরে, আমার আর কেউ নাইরে।’
উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব, নিহতের বাবা আজিজুল হক, স্থানীয় নেতা অন্তরা আক্তার ও কে এম সালেহ আহমেদ।
আশরাফুলের মামা কে এম সালেহ আহমেদ জানান, এলাকার কিছু মাদক ব্যবসায়ীকে ধরার জন্য পুলিশকে সহায়তা করায় ক্ষিপ্ত হয়ে তার ভগ্নিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।
আশরাফুলের বোন অন্তরা আক্তার বলেন, ‘আমার ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে সব আসামি এখনও ধরা পড়েনি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, মামলার এজাহারে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আশরাফুল ইসলাম রায়পুর রুস্তম আলী কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন। গত ১৪ জানুয়ারি নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ অন্যরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত ও শ্বাসরোধের চেষ্টা করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। ১৬ জানুয়ারি বাবা আজিজুল হক থানায় মামলা করেন। ২০ জানুয়ারি রাজধানীর নিউ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে আশরাফুলের মৃত্যু হয়। ২৩ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকা থেকে শাকিল, সোহাগ বেপারীসহ তিনজনকে র্যাব-১১ গ্রেপ্তার করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত