ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতে বছরের পর বছর ধরে চলা ‘পুনঃভর্তি ফি’ নামক আর্থিক শোষণের অবসান ঘটাতে ঐতিহাসিক এক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় তাদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি আদায়কে অবৈধ ঘোষণা করে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই রায় দেওয়া হয়েছে।
এই নির্দেশনার নেপথ্যে ছিল গত ২৫ জানুয়ারি বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’-এর দায়ের করা একটি জনস্বার্থমূলক রিট। আবেদনে সংস্থাটি দাবি করে, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এটি অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর এক ধরনের ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’। দীর্ঘ শুনানির পর আদালত আজ এই প্রথা বাতিলের চূড়ান্ত আদেশ দেন।
রিটকারী সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা নিয়মিত বার্ষিক পরীক্ষায় পাস করে ওপরের ক্লাসে উঠলেই নতুন করে ভর্তি দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষা আজ একটি ‘পণ্যে’ পরিণত হয়েছে, আর অভিভাবকরা পরিণত হয়েছেন ‘জিম্মি গ্রাহকে’। ইমনের ভাষ্যমতে, অনেক পরিবার সন্তানের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে বর্তমানে ‘চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে’ বাধ্য হচ্ছেন।
আদালতে দেওয়া তথ্যে দেখা যায়, সরকারিভাবে ‘এই অনিয়ম স্পষ্টভাবে নিষিদ্ধ’ হওয়া সত্ত্বেও মাঠ পর্যায়ে এর কোনো প্রয়োগ নেই। গত নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালায় বলা হয়েছিল যে, এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কেবল বাৎসরিক সেশন চার্জ নেওয়া যাবে, কিন্তু পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। তবে ইমন অভিযোগ করেন, প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে সারাদেশে হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান প্রকাশ্যেই এই প্রজ্ঞাপন লঙ্ঘন করে আসছিল। কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, হাইকোর্টের এই রায়ের ঠিক দুদিন আগে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। সেখানেও অধ্যায়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ আদালতের আজকের এই রায়ের ফলে এখন থেকে কোনো স্কুল বা কলেজ আর এই অবৈধ ফি আদায় করতে পারবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা