ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
প্রয়োজন ও বাস্তবতার আলোকেই হবে পাঠ্যক্রম সংস্কার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনও কম, তাই আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা যাবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া স্বাভাবিক। তবে ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ গুরুত্ব না পায়, তা হতাশাজনক। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম। নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে কম বরাদ্দের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বড় জ্ঞানী না হলেও বোঝা যায়, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো অত্যাবশ্যক।
এহছানুল হক মিলন আরও বলেন, অতীতে শিক্ষাখাতকে যথাযথভাবে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে বাজেটে জিডিপির অনুপাতে বরাদ্দ দুই শতাংশের কাছাকাছি রয়ে গেছে। মন্ত্রী মনে করেন, এটি পাঁচ থেকে ছয় শতাংশে উন্নীত করা জরুরি।
কারিকুলাম পরিবর্তন ও বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাঠ্যক্রমে যেকোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের আলোকে করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল বন্ধ’ এবং শিক্ষায় শৃঙ্খলা ফেরানোর দাবি নিয়ে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করাই আমার লক্ষ্য। দেশের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে উন্নত দেশগুলোও আমাদের শিক্ষা ও গবেষণাকে মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।” মন্ত্রী শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা