ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
প্রযুক্তি খাতে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ নবনিযুক্ত মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর আইসিটি বিভাগের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
মন্ত্রী জানান, আইসিটি দেশের অন্যতম সম্ভাবনাময় খাত এবং উন্নয়নের বড় চালিকাশক্তি। উপজেলা পর্যায় পর্যন্ত প্রযুক্তিসেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের জন্য ডিজিটাল সুবিধা সহজ করা সরকারের অন্যতম লক্ষ্য। বাস্তবমুখী উদ্যোগ ও দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চান বলেও উল্লেখ করেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে ফকির মাহবুব আনাম বলেন, সরকার কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জনে বিশ্বাসী। প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ, কার্যকর ও গতিশীল আইসিটি খাত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দু হিসেবে আইসিটি বিভাগ কাজ করছে। ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, চার শতাধিক ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে বিভাগটি সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি মন্ত্রীর নেতৃত্বে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত