ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আজ প্রথম কর্মদিবসে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নিরঙ্কুশ বিজয়ের পর দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক কর্মতৎপরতার মধ্য দিয়ে শুরু করছেন তার প্রথম পূর্ণ কর্মদিবস। শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে মন্ত্রিসভার বৈঠক ব্যস্ত সূচিতে সাজানো হয়েছে দিনের প্রতিটি পর্ব।
দিনের সূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। বেলা ১০টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরে যাবেন। সেখানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং মোনাজাতে অংশ নেবেন। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে সেখানে জিয়ারত করেন।
দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রথমবারের মতো অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন।
বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। বৈঠকে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ও তাৎক্ষণিক নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। এরপর বিকেল ৪টায় সিনিয়র সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দিনের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরদিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী শপথ নেন। পরে রাতে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত