ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
আইনশৃঙ্খলা উন্নত হয়েছে, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং মব জাস্টিস নিয়ন্ত্রণে আনা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী ফখরুল বলেন, “ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট (উপাদান), যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ রাখে। আমার নিজের অভিজ্ঞতাও আছে, আমি এক সময় লোকাল গভর্নমেন্টে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “আমার লক্ষ্য মন্ত্রণালয়টিকে অত্যন্ত ডাইনামিক (গতিময়) একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। মানুষের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানে কাজ করা হবে। আমরা জনগণের পাশে থাকব।”
দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ভঙ্গুর অবস্থা নিয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, “না না, পরিস্থিতি অতটা খারাপ নয়। আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটা ফিরে এসেছে। ব্যাংক ব্যবস্থা প্রায় নিয়ন্ত্রণে এসেছে। আমরা বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আরও উন্নতি সম্ভব।”
গত দেড় বছরে মব জাস্টিসের ঘটনা প্রসঙ্গে ফখরুল বলেন, “অবশ্যই ব্যাপক মব জাস্টিস হয়েছে। তবে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটা খারাপ ছিল, আমরা তা উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি বিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সব ধ্বংসাবশেষ ঠিক হয়ে যাবে না, তবে আমরা ধাপে ধাপে পরিস্থিতি স্থিতিশীল করব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা