ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে দোয়া চাইলেন এহসানুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা পেলে দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
মিলন বলেন, এ সময় তিনি বিশেষভাবে স্মরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে। তার ভাষ্য, আজ যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে দিনটি আরও তাৎপর্যপূর্ণ ও আনন্দের হতো। শপথের প্রথম দিনেই দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন আ ন ম এহসানুল হক মিলন। ওই আসনে তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল