ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
কলেজ ও মাদ্রাসায় ৩৯ দিনের দীর্ঘ ছুটি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের জন্য এলো টানা লম্বা বিশ্রামের সুযোগ। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ একসঙ্গে যুক্ত হওয়ায় দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। সরকারি ও বেসরকারি কলেজে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে এই বিরতি।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। রমজান ও ঈদের ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ সমন্বয় করেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটির পরিধি আরও বাড়ছে। সব মিলিয়ে প্রায় ৩৯ দিনের বিরতির পর আগামী ২৯ মার্চ, রোববার থেকে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে কলেজ ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ।
অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছুটির সূচিতে কিছুটা পার্থক্য রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান (ডিপ্লোমা ও বিএমটি) পর্যায়ে ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। তবে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একই দিনে, অর্থাৎ ২৯ মার্চ থেকে নিয়মিত পাঠদান শুরু করবে।
চলতি ২০২৫ সালে আরও কয়েকটি বড় ছুটির সময়সূচিও নির্ধারিত রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি থাকবে।
শারদীয় উৎসবের সময় ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত (দুর্গাপূজা, বিজয়া দশমী ও লক্ষ্মীপূজা উপলক্ষে) টানা ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ ছাড়া বছরের শেষদিকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
ধর্মীয় উৎসব ও ঋতুভিত্তিক বিবেচনায় শিক্ষার্থীদের পড়াশোনার ফাঁকে স্বস্তি দিতেই শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে এই ছুটির তালিকা প্রণয়ন করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা