ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বেলজিয়ামে বিনা মূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ, আবেদন করুন অনলাইনে
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ করে দিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে বেলজিয়ামের আঞ্চলিক সরকার ফ্ল্যান্ডার্স। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা আলাদা হওয়ায় আগ্রহীদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ডেডলাইন আগেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
‘মাস্টার মাইন্ড স্কলারশিপ’ নামে পরিচিত এই কর্মসূচিটি ফ্ল্যান্ডার্স সরকার অর্থায়ন করে থাকে। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলস অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন, চিকিৎসা বিমা এবং সর্বোচ্চ ১০ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
বছরে সর্বোচ্চ ১০ হাজার ২২৫ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা) আর্থিক সহায়তা
আবাসন সুবিধা
স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা
আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে
অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে
স্নাতকে সিজিপিএ কমপক্ষে ৩.৫ (আউট অব ৪)
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত পূরণ করতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে (আইইএলটিএস ব্যান্ড স্কোর ন্যূনতম ৭ অথবা টোফেলে কমপক্ষে ৯৪)
প্রয়োজনীয় নথিপত্র
জীবনবৃত্তান্ত (সিভি)
পাসপোর্ট
রেফারেন্স লেটার
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
স্টেটমেন্ট অব পারপাস
রিসার্চ প্রপোজাল
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদন করতেক্লিক করুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক