ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
রাতের অভিযানে মালয়েশিয়ায় বিপাকে বাংলাদেশিরা
আন্তর্জাতিক ডেস্ক:মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বুকিত বিনতাং এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে চালানো এই অভিযানে ৭৭০ জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি।
অভিযানটি “অপস বেলাঞ্জা” নামে পরিচিত এবং এতে অংশ নেয় অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা। মাত্র দুই ঘণ্টার এই অভিযানে পুরো এলাকাকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। বুকিত বিনতাংয়ের তিনটি ব্লকের প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথ অবরুদ্ধ করে শুরু হয় এই অভিযান। এলাকাটি রাজধানীর একটি ব্যস্ত এবং পর্যটকসমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত।
তল্লাশির সময় কর্মকর্তারা প্রায় আড়াই হাজারের মতো মানুষকে যাচাই করেন, যাদের মধ্যে ১,৬০০ জন ছিলেন বিদেশি এবং বাকিরা স্থানীয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৩৯৬ জন, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের আরও ৯ জন রয়েছেন।
অভিযানে দেখা গেছে, অনেক অভিবাসী টেবিলের নিচে, দোকানের ভেতরে এবং ছাদে লুকিয়ে থাকার চেষ্টা করেন। অভিযান চলাকালে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে কয়েকজন বিদেশি অনলাইন জুয়ায় অংশ নিচ্ছিলেন।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার কারণে গ্রেফতার হয়েছে। এদের প্রথমে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হবে প্রাথমিক যাচাইয়ের জন্য, পরে পাঠানো হবে আটককেন্দ্রে।
অভিযান চলমান থাকবে এবং অননুমোদিতভাবে বিদেশি কর্মী নিয়োগ বন্ধে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নজরদারি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের ভাষ্যমতে, বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য একটি হটস্পট হিসেবে চিহ্নিত।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি