ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্যে অবৈধ কাজে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭১
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে অবৈধভাবে ফুড ডেলিভারির কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ১৭১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম সাত দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও চীনের নাগরিকরা রয়েছেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, আটককৃতদের মধ্যে অন্তত ৬০ জনকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত মাসে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এ সময় দেশটির বিভিন্ন শহর ও মফস্বল এলাকায় ডেলিভারি রাইডারদের থামিয়ে তাদের কাজের অনুমতি ও বৈধ কাগজপত্র যাচাই করা হয়। যাদের বৈধ কাগজপত্র ছিল না, তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
অভিযানের অংশ হিসেবে গত ১৭ নভেম্বর লন্ডনের নিউহাম হাই স্ট্রিট থেকে চারজন বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ২৫ নভেম্বর নরউইচ সিটি সেন্টার থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়, যাদের দুজনকেও ফেরত পাঠানো হবে।
যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নোরিস কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “অনুমতি ছাড়া এ দেশে কেউ কাজ করলে তাকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।” তিনি জানান, অবৈধ কাজ বন্ধ করতে ডেলিভারো, জাস্ট ইট ও উবার ইটসের মতো বড় কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে সরকার।
উল্লেখ্য, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ