ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সকল স্তরের জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
শনিবার (৭ মার্চ) ঢাকার গ্রিন রোডের তাহের ভবনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) প্রধান কার্যালয়ে আয়োজিত বিটিএস লটারি-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ১১.৪ শতাংশ বা প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, যা আগের তুলনায় অনেক বেশি। তিনি আরও বলেন, “থ্যালাসেমিয়ার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আক্রান্তদের ৯০ শতাংশই চিকিৎসার খরচ বহন করতে পারেন না। তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব।”
ফারজানা শারমীন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির কর্ণধারদের উদ্দেশে বলেন, “এই রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, নীতিগত উদ্যোগ এবং চিকিৎসা সহায়তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন এবং সরকারের সঙ্গে যোগাযোগ করুন। যাতে বাংলাদেশে আর কোনো শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম না নেয়।”
মূল অনুষ্ঠানে দুইজন থ্যালাসেমিয়া যোদ্ধা নওশীন তানজীম ও লুবাবা তাসনীম তাদের জীবনযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও তাদের অভিভাবকরা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট বিনামূল্যে এবং বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
অনুষ্ঠানের শেষ অংশে প্রতিমন্ত্রী আনন্দঘন পরিবেশে বিটিএস লটারি-২০২৫-এর বিজয়ীদের হাতে চেক তুলে দেন। বিজয়ীদের অভিনন্দন জানান এবং থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রতিনিধি হয়ে কাজ করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)