ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মাটির নিচ থেকে ১০ হাজার লিটার তেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ের নিচে মাটির ভেতরে গোপনে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয় এবং অবৈধ মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার থানা মোড় এলাকার একটি বাঁশঝাড়ের নিচে থাকা পানির ট্যাংক থেকে এই তেল উদ্ধার করা হয়। প্রশাসনের অভিযানে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল (৩৪) উপজেলার ভাটোপাড়া মহল্লার বাসিন্দা এবং মো. বেল্লাল হোসেনের ছেলে। তিনি সিংড়া থানা মোড় এলাকায় অবস্থিত জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে মাটির নিচে রাখা পানির ট্যাংকে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান মেলে। পরে সেখান থেকে প্রায় ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।’ তিনি আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি চালাচ্ছে।
তিনি বলেন, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ