ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সৌদি প্রবাসীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো ও উৎপাদনমুখী পরিবেশ আরও অনুকূল করতে সৌদি আরব বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, প্রায় ৭ থেকে ৮ বছর পর প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের ওপর আরোপিত এই লেভি ফি বাতিল করা হলো।
শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ বলেন, প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক চার্জ প্রত্যাহার সৌদি শিল্প খাতের টেকসই উন্নয়নে নতুন গতি যোগ করবে। এটি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে শিল্প খাতকে ধারাবাহিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের ফলে সৌদি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং তেলনির্ভরতা কমিয়ে অ-তেল খাতের রপ্তানি সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
ভিশন ২০৩০-এর আওতায় সৌদি আরব ধীরে ধীরে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। নতুন এই নীতিও সেই কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
মন্ত্রী বান্দার আলখোরায়েফ বলেন, ইকামা ফি বাতিলের ফলে কারখানার পরিচালন ব্যয় কমবে, নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে আরও উৎসাহিত হবে। পাশাপাশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেল দ্রুত গ্রহণের পথ সুগম করবে এই সিদ্ধান্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য