ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৫ গ্রামে ঈদ আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে নোয়াখালীর কয়েকটি গ্রামে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচটি গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারীরা শুক্রবার (২০ মার্চ) ঈদ পালন করবেন।
জানা গেছে, প্রায় শত বছরের পুরোনো এই রীতি অনুসরণ করে এসব গ্রামের দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
উল্লেখিত গ্রামগুলো হলো—নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর। এসব এলাকায় শুক্রবার সকাল ৮টায় ১০টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অনুসারীদের দাবি, বড় পীর আবদুল কাদির জিলানীর (র.) আদর্শ থেকেই কাদেরিয়া তরিকার সূচনা। সেই ধারাবাহিকতায় তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালন করে আসছেন।
কাদেরিয়া তরিকার অনুসারী মো. সিরাজ মিয়া জানান, পূর্বপুরুষদের পথ অনুসরণ করেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে থাকেন এবং এ বছরও একইভাবে ঈদ পালন করবেন।
এদিকে নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন জানিয়েছেন, আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়