ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের আগে দেশের বাজারে সোনার দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের মাত্র একদিন বাকি থাকতে দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। এক দিনেই দুই দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুই দফা মিলিয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য তালিকার কথা জানিয়েছে। বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে আজ সকালেই প্রথম দফায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। বিকেল নাগাদ আরও এক দফা দাম কমিয়ে তা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নির্ধারণ করা হয়। উল্লেখ্য, গতকালও এই সোনার দাম ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
নতুন বাজারদর:
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ০২ হাজার ০২০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকায় কেনা যাবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের প্রভাবেই দেশের বাজারে এই পরিবর্তন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার থেকে একলাফে ৪ হাজার ৬৮০ ডলারে নেমে এসেছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মাসের শুরুতে দাম বাড়লেও বর্তমানে বিশ্ববাজার কিছুটা স্থিতিশীল হওয়ার পথে রয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল সোনার ভরি। সেখান থেকে কয়েক দফায় কমার পর ঈদের আগে এই বড় দরপতন সাধারণ ক্রেতাদের জন্য দারুণ স্বস্তি নিয়ে এলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল