ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রামের শতাধিক গ্রামে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামে এ উপলক্ষে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, প্রায় দুই শতাব্দী ধরে মির্জাখীল দরবারের অনুসারীরা বিশ্বের যেকোনো প্রান্তে প্রথম চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসব পালন করে আসছেন। হানাফি মাজহাবের নিয়ম এবং বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরব বিশ্বে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁরা আগামীকাল ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে। এতে ইমামতি করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা, লোহাগাড়া, পটিয়া, বোয়ালখালী এবং সীতাকুণ্ডের বিভিন্ন গ্রামে কাল ঈদ পালিত হবে। এছাড়া বান্দরবান, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, বরিশাল, সিলেট এমনকি ঢাকার কিছু এলাকায় থাকা দরবারের ভক্তরা কাল ঈদুল ফিতর উদযাপন করবেন।
মির্জাখীল দরবার শরীফের প্রতিনিধি মোহাম্মদ মছউদুর রহমান জানান, মক্কা-মদিনাসহ আরব বিশ্বে চাঁদ দেখা যাওয়ার সংবাদ নির্ভরযোগ্য বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত হয়েই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, ভৌগোলিক দূরত্বের চেয়ে ধর্মীয় ঐকমত্যই বড়।
গ্রামের ঈদগাহ ময়দানগুলোতে ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে এবং মুসল্লিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে তাঁরা খুশির এই দিনটি উদযাপন করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু