ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যথাযোগ্য মর্যাদায় ইউনেস্কো সদর দপ্তরে পালিত হলো মাতৃভাষা দিবস
নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে নতুন বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন।
বাংলাদেশের ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষা সংরক্ষণে ঢাকার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। উদ্বোধনী বক্তব্যে খালেদ এল এনানি বলেন, “শিক্ষাজীবনই তরুণদের জন্য মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়।” তিনি সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শক্রমে কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান।
তিনি বিশ্বব্যাপী মাতৃভাষা সংরক্ষণে বাংলা ভাষার প্রতিনিধিত্বকারীদের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশকে অভিনন্দন জানান এবং নিজের মাতৃভাষা আরবিতে বক্তব্য রাখেন।
এবারের আয়োজনের একটি বিশেষ দিক ছিল ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একসঙ্গে উপস্থিত ছিলেন।
ইউনেস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাধারণ পরিষদের সভাপতি খন্দকার এম তালহা বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইউনেস্কোর কার্যক্রম বিশ্ববাসীর কাছে তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া জরুরি।” নির্বাহী পর্ষদের সভাপতি ও কাতারের রাষ্ট্রদূত নাসের হিনজাব মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের ভূমিকাও প্রশংসা করেন।
‘শান্তি ও টেকসই উন্নয়নে ভাষার ভূমিকা’ শীর্ষক আলোচনায় তানজানিয়া ও পূর্ব তিমুরের মন্ত্রীরা অংশ নেন। এতে দক্ষিণ আমেরিকার ইনকা সম্প্রদায়ের কেচুয়া ভাষার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পেনের ভাষা গবেষক অধ্যাপক ড্যামিয়েন ব্লাসি। বক্তারা নিজ নিজ মাতৃভাষায় বক্তব্য রাখায় ইউনেস্কো প্রাঙ্গণে বিশ্ব ভাষার বৈচিত্র্য ফুটে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন বাংলাদেশ, লুক্সেমবুর্গ, আজারবাইজান, মলদোভা, ইউক্রেন, শ্রীলঙ্কা ও ব্রাজিল। বাংলাদেশের শিল্পীদের লোকসংগীত পরিবেশনা কূটনীতিক ও দর্শকদের মুগ্ধ করে।
প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। তারা জানান, বিশ্বমঞ্চে বাংলা ভাষা ও মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের নেতৃত্ব তাদের গর্বিত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত