ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ঢাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের ঈদের দিনের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঈদের দিন সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয় প্রথম জামাতে নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি উপাচার্য ভবনে ফিরে আসবেন এবং সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় গমন করবেন। সেখান থেকে ফিরে এসে দুপুর ১২টা থেকে পুনরায় উপাচার্য ভবনে অবস্থান করবেন এবং দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন।
ক্যাম্পাসে ঈদের জামাতসমূহ:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানেও জামাত অনুষ্ঠিত হবে:
সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদ: সকাল ৮টায়।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন: সকাল ৮টায়।
ফজলুল হক মুসলিম হল খেলার মাঠ (পূর্ব পাশ): সকাল ৮টায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত