ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতার থেকে প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট দিচ্ছে দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কাতারে অবস্থানরত কিছু বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের নিরাপদে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, সম্ভাব্য এই বিশেষ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে তারা কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।
১১ মার্চ জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে দূতাবাস সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আটকে পড়া প্রবাসীদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে ফিরতে আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘গুগল ফর্ম’–এর লিংক প্রকাশ করেছে। ওই ফর্ম পূরণ করে প্রবাসীদের নিজেদের প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।
বিশেষ এই ফ্লাইটে যাত্রী নির্বাচন করার ক্ষেত্রে পরিবার, নারী, শিশু এবং বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে বলে দূতাবাস জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ফেরার ইচ্ছা থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশিদের দ্রুততম সময়ের মধ্যে ফর্ম পূরণ করে তথ্য জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
উপসাগরীয় অঞ্চলের কিছু এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।
কাতার দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটির নির্মাণ, সেবা ও অন্যান্য খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো সংশ্লিষ্ট দেশের সরকার ও এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ