ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালদ্বীপের অ'গ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশী যুবকের
নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বগুড়ার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত নূর নবী সরকার (২৭) দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাদেগাংনই গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক দশক ধরে মালদ্বীপে কাজ করছিলেন নূরনবী। দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে আসন্ন কোরবানির ঈদে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন বাস্তব হওয়ার আগেই নিভে গেল তার জীবন।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ ওই আগুনে নূরনবীসহ মোট পাঁচজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন স্বজনদের। তিন বোনের একমাত্র ভাই নূরনবী ছিলেন পরিবারের প্রধান অবলম্বন।
ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন বাবা আব্দুস সামাদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলের মরদেহটা যেন দ্রুত দেশে আনা হয়। অন্তত শেষবারের মতো তার মুখটা দেখতে চাই।’
পরিবারের দাবি, সেহরির সময় খাবার তৈরির প্রস্তুতিকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরদেহ দেশে আনার বিষয়েও নিশ্চিত কোনো খবর না থাকায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের ভাগ্নে মাহবুব জানান, ‘মামা প্রায় ১০ বছর ধরে বিদেশে ছিলেন। এই সময়ে তিনি একবারও দেশে আসতে পারেননি। এবার স্থায়ীভাবে ফেরার কথা ছিল। এখন শুধু চাই, দ্রুত তার মরদেহটা দেশে ফিরে আসুক।’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়া গেলে মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ