ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি নি'হত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের উত্তাল রণাঙ্গন এবার কেড়ে নিল এক নিরপরাধ প্রবাসী বাংলাদেশির জীবন। সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে যুদ্ধের আগুনে পুড়ে ছাই হলো মৌলভীবাজারের সন্তান সালেহ আহমদের স্বপ্ন। সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ বিস্ফোরণে তিনি প্রাণ হারান। রোববার (১ মার্চ) আমিরাত কর্তৃপক্ষ এক বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করলেও নাম-পরিচয় গোপন রেখেছিল, তবে পারিবারিক সূত্রে নিহত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহত সালেহ আহমদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে। তিনি দীর্ঘ দিন ধরে আরব আমিরাতের আজমানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে সেই বিভীষিকাময় মুহূর্ত। শনিবার সন্ধ্যায় ইফতার শেষে জীবিকার তাগিদে বাইক নিয়ে জরুরি খাবার ও পানীয় সরবরাহের কাজে বের হয়েছিলেন তিনি। এ সময় আকাশ থেকে হঠাৎ একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড বা মিসাইলের মতো বস্তু তীব্র বেগে মাটিতে আছড়ে পড়ে। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ঘটনাস্থলেই সালেহ আহমদ মারাত্মকভাবে জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
খবর পেয়ে আমিরাতের পুলিশ ও সিভিল ডিফেন্স দ্রুত এলাকাটি নিয়ন্ত্রণে নেয় এবং মুমূর্ষু অবস্থায় সালেহ আহমদকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়। রবিবার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি জানাজানি হয়। যদিও এখন পর্যন্ত আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি, তবে সেখানকার প্রবাসী কমিউনিটি ও সহকর্মীরা নিশ্চিত করেছেন যে নিহত ব্যক্তিটি বড়লেখার সালেহ আহমদ। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এই দুর্ঘটনা ঘটেছে।
এই অকাল মৃত্যুতে গাজিটেকা গ্রামে এখন শোকের মাতম চলছে। সালেহ আহমদ ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দেশে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী এবং চার সন্তান (তিন ছেলে ও এক মেয়ে) রয়েছে। বাবার মৃত্যুর সংবাদে সন্তানদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবারের পক্ষ থেকে এখন তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আকুতি জানানো হয়েছে।
সালেহ আহমদের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী বলেন, ‘গতকাল সন্ধ্যায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।’ তিনি তাঁর ভাইয়ের কফিনটি শেষবারের মতো দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ