ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থার (ইন্টারপোল) সহায়তায় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হলো। রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক এই পুলিশপ্রধানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছে। বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দুদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিপুল সম্পদের হিসাব গোপন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি দেশের বাইরে আত্মগোপনে থাকায় আদালত ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে এই পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করার পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান সাবেক এই আইজিপি। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ আইজিপির দায়িত্ব পালন করেন। এর আগে র্যাবের শীর্ষ কর্মকর্তা থাকাকালীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু