ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী খু'ন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি নারী নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি গ্যাস স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনে নীলুফার ইয়াসমিন (৪৮) নিহত হন। পুলিশ জানায়, ঘটনার অল্প সময়ের মধ্যেই হামলাকারী রোলবার্ট জোয়াচিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (৩১ মার্চ)। সেদিন অভিযুক্ত ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফারের কাছে অর্থ দাবি করেন। তিনি বিষয়টি নিজের দায়িত্বের বাইরে বলে জানালে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান জোয়াচিন।
এরপর বৃহস্পতিবার ভোরে আবার ফিরে এসে তিনি তাণ্ডব চালান। সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে নীলুফারের ব্যক্তিগত গাড়ির সামনের কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। শব্দ শুনে বাইরে এলে ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে হাতুড়ি দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন।
ফোর্ট মায়ার্স পুলিশ জানায়, ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাকসেস একাডেমি, ইয়াং প্যারেন্ট এডুকেশন প্রোগ্রাম এবং জেমস স্টিফেনস এলিমেন্টারিতে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে আছেন এবং হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেন।
নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। মাত্র তিন মাস আগে তিনি ওই স্টোরে কাজ শুরু করেছিলেন। দুই কন্যাসন্তানের জননী এই প্রবাসীর এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক