ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
নিজস্ব প্রতিেবেদক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঘোষণায় বলা হয়, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এ ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবম পে-স্কেল ১ জুলাই থেকে বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকর হওয়ার পর গত ১১ বছরে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বহুগুণ বেড়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এই দীর্ঘ সময়ে নতুন কোনো পে-স্কেল না থাকায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে গেছে এবং জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে।
তারা আরও বলেন, একটি যুগোপযোগী ও কার্যকর পে-স্কেল শুধু চাকরিজীবীদের কল্যাণই নিশ্চিত করে না, বরং প্রশাসনের দক্ষতা, কর্মস্পৃহা ও সেবার মান বৃদ্ধিতেও ভূমিকা রাখে। একই সঙ্গে বেতন বৃদ্ধি হলে দেশের অভ্যন্তরীণ বাজারে ভোগ্যব্যয় বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয় বলে দাবি করা হয়। দ্রুত প্রজ্ঞাপন জারি করে এককালীনভাবে নবম পে-স্কেল বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ ১১ বছরের ব্যবধান ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেলকে অবশ্যই বাস্তবসম্মত ও সময়োপযোগী করতে হবে। অতীতের মতো ধাপে ধাপে নয়, বরং এককভাবে পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও তুলে ধরা হয়।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ