ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
বিশ্বকাপের গ্রুপ পর্বেই জমে উঠতে যাচ্ছে হাইভোল্টেজ এক লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি মরক্কো। সাম্প্রতিক পারফরম্যান্স, তারকাবহুল স্কোয়াড এবং অতীতের অভিজ্ঞতা মিলিয়ে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ এবং মরক্কো সপ্তম। অর্থাৎ দুই দলের সামর্থ্যের ব্যবধান খুবই কম। তিনবারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও সর্বশেষ ম্যাচে মরক্কোর জয় তাদের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
রোববার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশি সমর্থকদের জন্য এটি হবে এক রোমাঞ্চকর রাত। বিশেষ করে ব্রাজিলের কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভিনিসিয়াস জুনিয়রদের পারফরম্যান্স দেখার জন্য।
ব্রাজিলের সম্ভাব্য একাদশে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। এলিসন, মার্কুইনহোস, কাসেমিরো, পাকেতা, রাফিনিয়া ও ভিনিসিয়াসদের উপস্থিতি দলটিকে দিয়েছে বাড়তি শক্তি। অন্যদিকে মরক্কোর হাকিমি, ব্রাহিম ডিয়াজ, বুনো ও মাজরাউইদের নিয়ে গড়া দলটিও কম ভয়ংকর নয়।
সাম্প্রতিক ফর্মে মরক্কো অপরাজিত থাকলেও ব্রাজিলও ছন্দে রয়েছে। ফলে ম্যাচটি যে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরপুর থাকবে, তা বলাই যায়।
মরক্কোর সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক বুনো। ডিফেন্সে আশরাফ হাকিমি, আগুয়ের্ড, মাসিনা ও মাজরাউই। মাঝমাঠে সাইবারি, এল আয়নাউয়ি ও এল খানুস। আক্রমণে থাকবেন আবদে, আল কায়বি এবং ব্রাহিম ডিয়াজ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক এলিসন বেকার। রক্ষণভাগে ডগলাস সান্তোস, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ইবানেজ। মাঝমাঠে কাসেমিরো, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস। আক্রমণে ম্যাথিউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া।
ম্যাচটি কীভাবে দেখবেন?
বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) দিবাগত ভোররাত ৪টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের দর্শকরা সময় টিভিতে সরাসরি দেখতে পারবেন ম্যাচটি। এছাড়া অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফরমে দেখতে চাইরে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিনে সাবস্ক্রাইব করে দেখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)