ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এরপর থেকেই কমিটির সদস্যদের নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, কমিটির বেশিরভাগ সদস্যই ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্তান বা আত্মীয়, যার কারণে এটি নিয়ে ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলে সমালোচনাও করা হয়।
রোববার (৭ জুন) বিসিবির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’
তিনি আরও বলেন, ‘আমি বা বোর্ডের কেউ এমন কোনো কাজ করতে চাই না, যাতে আমরা বিতর্কিত হই। আমরা চেষ্টা করব সম্পূর্ণ সততা নিয়ে কাজ করার। তবে মানুষ হিসেবে ভুল হবেই। সেই ভুলগুলো আমরা কত দ্রুত শোধরাতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)