ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
পার্থ হক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংকটির চলমান শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সহায়তা দেওয়া হবে।
বৃত্তির জন্য নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও অন্যান্য সব বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার বেশি হলে সেই আবেদন গ্রহণ করা হবে না।
এ ছাড়া আবেদনে দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে। একইভাবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের আবেদনও গ্রহণযোগ্য হবে না।
বৃত্তির জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বৃত্তি কার্যক্রম সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আবেদনকারীরা ০২-৫৮৮১৬৫২০ (সরাসরি) অথবা ০২-২২২২৮৩৪৫৭ (হান্টিং) নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮ এক্সটেনশন নম্বরেও যোগাযোগের সুযোগ রয়েছে।
শিক্ষাবৃত্তির সুযোগ কাজে লাগাতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
আবেদন করতে ক্লিক করুনএখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড