ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
জেনে নিন বৃহস্পতিবারে বাজেট পেশ করার পেছনের রহস্য
নিজস্ব প্রতিবেদক: আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। বর্তমান সরকারের মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পাস হলে এটি হবে বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। সরকারি সূত্র অনুযায়ী, আসন্ন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছর থেকে দেশের অধিকাংশ জাতীয় বাজেটই বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সোমবার উপস্থাপিত হওয়ায় অনেকের মনে প্রশ্ন জাগে—বাজেট সাধারণত বৃহস্পতিবারই কেন পেশ করা হয়?
এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, বাজেট প্রণয়ন ও উপস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের দীর্ঘ সময় ধরে অত্যন্ত পরিশ্রম করতে হয়। বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হলে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় তারা বিশ্রামের পাশাপাশি বাজেট নিয়ে প্রাথমিক মূল্যায়ন ও বিশ্লেষণের সুযোগ পান।
তার মতে, বৃহস্পতিবার বাজেট ঘোষণা হলে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে নানা ধরনের আইনি বা বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার সুযোগও সীমিত থাকে। এতে বাজেট-সংশ্লিষ্ট তথ্য ব্যবহার করে পণ্য মজুত, শুল্ক ফাঁকি বা অন্য কোনো অনিয়মের ঝুঁকিও তুলনামূলক কমে।
ড. মজিদ আরও জানান, বাজেট উপস্থাপনের পরবর্তী সপ্তাহে সম্পূরক বাজেট পাসের বিষয় থাকে। এ সময় সংসদ সদস্যদের বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা ও বোঝার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। বৃহস্পতিবার বাজেট ঘোষণা হলে ছুটির দিনগুলো কাজে লাগিয়ে তারা প্রস্তুতি নিতে পারেন।
সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সাড়ে ৭ শতাংশ। এছাড়া প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা হয়েছে।
এডিপির মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। অন্যদিকে বিদেশি ঋণ ও সহায়তা থেকে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা