ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে আবেদন করা কোনো শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ রবিবার (১৪ জুন) রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মকশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই ওই কম্পিটিশন তৈরি হোক। সবাই যেন সরকারি প্রাথমিকে আসতে চায় এবং সেটা আসার জন্য আমাদের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৪ জন এপ্লাই করলে একজন চান্স পায়। যেরকম আমরা চাই না। আমরা ৬৪ জনের ৬৪ জনকে আমাদের সরকারি প্রাথমিকে নিব।’
তিনি আরও বলেন, ‘সিঙ্গেল শিফট ডাবল শিফট স্কুল নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রচেষ্টা আছে স্পেশালি আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যে বাজেট আছে, সেখানে আগামী পাঁচ বছরে আমাদের প্রচেষ্টা আছে যে, আমরা সব স্কুল সিঙ্গেল শিফট স্কুলে পরিণত করব প্রাইমারি স্কুলগুলো।’
ববি হাজ্জাজ বলেন, ‘এর ফলে শিক্ষার্থীরা যথাযথ লার্নিং আওয়ার পাবে। বিভিন্ন প্রতিবেদনে যে বিষয়টি উঠে এসেছে বাড়িতে অতিরিক্ত পড়াশোনা ও হোমওয়ার্কের চাপ সেটি কমিয়ে আনাও আমাদের লক্ষ্য। সেজন্যই ধাপে ধাপে সব প্রাথমিক বিদ্যালয়কে সিঙ্গেল শিফট ব্যবস্থায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়