×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‘সীমান্তের ওপারের ইশারায় তাঁরা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন’

২০২৬ নভেম্বর ০২ ১২:০৯:৫৩

‘সীমান্তের ওপারের ইশারায় তাঁরা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন’

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সীমান্তের ওপারের ইশারায় তাঁরা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবেন, তাঁদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ‘কঠোর হস্তে দমন করা হবে’।

তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর দেশে রয়েছে। গত কয়েক দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা হয়েছে, তাতে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর সঙ্গে অনেক শ্রমিকের রুটি-রুজি জড়িত।

ডিসেম্বর নিয়ে পলাতক নেতাকর্মীদের উদ্দেশে বার্তা

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি চায়, তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করে। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।’

তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তাঁরা চাইলে আজকেই এন্ট্রি নিতে পারেন। তাঁদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ডিসেম্বর নিয়ে বারবার কথা বলে তাঁরা তাঁদের পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করতে চাইছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ