ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৯ লাখ কোটি টাকার বাজেট: কোন পণ্যের দাম বাড়বে, কোনটা কমবে?
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। প্রস্তাবিত এই বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
আসন্ন বাজেটে সাধারণ মানুষের কিছুটা স্বস্তির আভাস থাকলেও একাধিক খাতে কর কাঠামোতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ মোট ৬০টি পণ্যে করছাড়ের বিষয়টি বিবেচনায় রয়েছে সরকারের। এতে এসব পণ্যের দাম কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে কিছু পণ্যে বাড়তি ভ্যাট আরোপের পরিকল্পনা থাকায় সেসব ক্ষেত্রে মূল্যবৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
আবাসন খাতে ব্যবহৃত এমএস রড এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। এতে নির্মাণ ব্যয় বৃদ্ধি পেয়ে রডের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ধূমপান ও তামাকজাত পণ্যের ওপরও বড় ধরনের কর চাপ আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচে ৪০ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি উচ্চস্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব থাকতে পারে। এসব ক্ষেত্রে সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযোজনও বাধ্যতামূলক করা হচ্ছে।
অ্যালকোহল বা দেশীয়ভাবে উৎপাদিত মদের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। লিটারপ্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব থাকায় এসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বিলাসী খাদ্যপণ্য ও নতুন করে ১০টি আমদানি পণ্যের ওপর ২০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে। আমদানি করা উচ্চমূল্যের হিমায়িত মাছেও ১৫ শতাংশ ভ্যাট বসতে পারে।
দেশীয় কৃষকদের সুরক্ষায় কাজুবাদাম আমদানিতে শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ