ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নি'হত
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ায় মুহিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত মুহিবুরের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডয়েচে ভেলে’ এই তথ্য নিশ্চিত করেছে।
মুহিবুর রহমানের পরিবার জানায়, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। প্রথমে উচ্চশিক্ষার জন্য মেক্সিকো গেলেও পরে ভিসা জটিলতার কারণে তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন। গত বছর দেশে এসে বিয়ে করার কিছুদিন পরই তিনি পুনরায় রাশিয়ায় ফিরে যান।
মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, মুহিবুর রাশিয়ান সেনাবাহিনীতে রাঁধুনি হিসেবে কাজ করতেন বলে পরিবারকে জানিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে অবস্থানকালে ইউক্রেনের ড্রোন হামলায় তিনি প্রাণ হারান। রাশিয়ায় অবস্থানরত মুহিবুরের সহকর্মী মেহেদী হাসান গত শুক্রবার পরিবারকে এই মৃত্যুর খবরটি জানান। রবিবার রাত থেকে ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়।
মৌলভীবাজারের আমতৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন এবং সদস্য মো. ইকবাল আহমেদ পরিবারের তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি অবগত হয়েছেন।
মুহিবুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য শোকসন্তপ্ত পরিবার ও স্বজনরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। তবে বর্তমানে তারা অত্যন্ত শোকাচ্ছন্ন থাকায় এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত