ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। নতুন এই ব্যবস্থায় অভিবাসন ব্যয়ের পুরো অর্থ নিয়োগকর্তারা বহন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি ও স্বচ্ছতা নিশ্চিতের নতুন কাঠামো।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে অগ্রগতি হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন অংশ নেন। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আর রামানান-এর সঙ্গে আলোচনায় দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ শুরুর বিষয়ে দুই দেশ একমত হয়।
নতুন ব্যবস্থায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও সিন্ডিকেট ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে মনিটর করা হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। পাশাপাশি কেবল বৈধ লাইসেন্সধারী এজেন্সিগুলোই নিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারবে।
এছাড়া সিদ্ধান্ত হয়েছে, এবার একসঙ্গে বড় পরিসরে বাজার না খুলে ধাপে ধাপে কর্মী নেওয়া হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে মালয়েশিয়ার নির্মাণ খাতে ৮০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন খাতে বিদেশি শ্রমশক্তির একটি বড় অংশ বাংলাদেশি। সেখানে প্রায় ৮ থেকে ৯ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। নতুন প্রক্রিয়ায় আগামী এক বছরে আরও ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পেতে পারেন।
শুক্রবার (১০ এপ্রিল) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী কর্মীদের অধিকার ও নিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করতে বাংলাদেশ সরকার জোরালোভাবে কাজ করছে এবং মাঠপর্যায়ে কঠোর নজরদারি থাকবে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ