ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজেট প্রস্তাবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বরাদ্দের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, আর সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাবে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ স্বাস্থ্য বিভাগে ৪৯ হাজার ৩৮৭ কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগ পাবে ৪০ হাজার ২৪৬ কোটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩৬ হাজার ৯১৮ কোটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ হাজার ৯৯ কোটি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ৩০ হাজার ৪৪৩ কোটি টাকা।
কৃষি খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৮৮১ কোটি টাকা। পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১৮ হাজার ৪৫৭ কোটি, বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৮ হাজার ১১৫ কোটি, বিদ্যুৎ বিভাগে ১৪ হাজার ৯৯৬ কোটি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৩ হাজার ৪৬৬ কোটি, পানি সম্পদ মন্ত্রণালয়ে ১০ হাজার ৫৩৩ কোটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়