ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দেশে নতুন করে ৬৭০টি স্কুল-কলেজ স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ৬৭০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং ক্যাডেট কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার এই উদ্যোগকে দেশের শিক্ষাখাতের একটি অন্যতম বড় কর্মসূচি হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে নারী শিক্ষার অগ্রগতি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, কাগজে-কলমে পরিসংখ্যানে নারীদের অংশগ্রহণ কম দেখানোর কথা বলা হলেও, বাস্তব চিত্রে গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতি অনেক বেশি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচির হাত ধরেই এই বৈপ্লবিক অগ্রযাত্রার শুরু হয়েছিল, যা পরবর্তী সময়ে নগদ সহায়তা ও উপবৃত্তিতে রূপ নেয়। উচ্চমাধ্যমিকের পর এই উপবৃত্তি সুবিধা এখন ধীরে ধীরে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে এবং ভবিষ্যতে ছাত্রদের জন্যও এই সহায়তার পরিকল্পনা রয়েছে।
মাদরাসা শিক্ষার আধুনিকায়নের ওপর জোর দিয়ে ড. মিলন বলেন, দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও কর্মমুখী করতে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্যদিকে, সমাজ থেকে বাল্যবিয়ে দূর করতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দেন যে, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া কর্মশালায় আরও বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ ও ইউনিসেফের শীর্ষ কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়