×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনে বরাদ্দ চায় শিক্ষা বিভাগ

২০২৬ নভেম্বর ০২ ১৬:০২:১৭

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনে বরাদ্দ চায় শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ অর্থ বিভাগের অনুকূলে বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

এ জন্য বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা চাওয়া হয়েছে। অন্যদিকে, বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য চাওয়া হয়েছে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রয়োজন হবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।

চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ