ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যা মামলায় জড়িত ফয়সাল-আলমগীরের ১১ দিনের রিমান্ড
ডুয়া ডেস্ক: বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়া এই মামলার দুই প্রধান আসামিকে ১১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত, যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর আবেদনের প্রেক্ষিতে দিল্লির একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে আটক হওয়া ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নেওয়া হয়।
গত ২৪ মার্চ তাদের আদালতে হাজির করা হলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে সময় প্রয়োজন। শুনানি শেষে আদালত ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালির বাসিন্দা এবং আলমগীর হোসেনের (৩৪) বাড়ি ঢাকায়। চলতি মাসের ৭ মার্চ গভীর রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
পুলিশ জানায়, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। পরে বনগাঁ এলাকায় অবস্থান নেওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ফিলিপ সাংমা নামের এক দালালকেও আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তার সহযোগিতায়ই অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বর্তমানে তিনি রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্রনেতা ওসমান হাদি গত ডিসেম্বরে এক জনসভায় গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এই ঘটনার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। এমনকি কিছু গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলার অভিযোগ ওঠে। পরবর্তীতে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) যে চার্জশিট দাখিল করে, তাতে ফয়সাল ও আলমগীরকে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।
সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি