×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

২০২৬ জুন ১৪ ১৫:২২:৩২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া আকস্মিক অস্থিরতা ও আমানতকারীদের টাকা তোলার হিড়িক সামলাতে ইসলামী ব্যাংক পিএলসির পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির তীব্র তারল্য সংকট মেটাতে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই বিশেষ তহবিলটি ছাড় করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সম্প্রতি একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যনারে আন্দোলন শুরু করায় সাধারণ আমানতকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়ায়। এর প্রভাবে অনেকেই ব্যাংক থেকে তাদের জমানো টাকা তুলতে শুরু করেন, যার ফলে ব্যাংকটিতে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্রাহকদের দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ বা সিআরআর (CRR) বজায় রাখতেও হিমশিম খাচ্ছিল ইসলামী ব্যাংক। এই সংকটজনক পরিস্থিতিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে জরুরি ১০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা চেয়ে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে এই ধরনের আপদকালীন সহায়তা দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।

সে সময় গভর্নর আশ্বস্ত করে বলেছিলেন, ইসলামী ব্যাংকের এই বর্তমান সংকট সাময়িক এবং এটি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। সাধারণ আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক যেকোনো ধরনের জরুরি তারল্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত