ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ঢাবি ও তুরস্কের জিরো ওয়েস্ট ফোরামের মধ্যে সমঝোতা

২০২৬ জুন ০৯ ১৮:৫১:২২

ঢাবি ও তুরস্কের জিরো ওয়েস্ট ফোরামের মধ্যে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাত দিনের তুরস্ক সফর শেষে আজ মঙ্গলবার (৯ জুন) দেশে ফিরেছেন। তিনি তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে দেশটি সফর করেন এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ অংশগ্রহণ করেন। সফরকালে তিনি ওই ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

সফরকালে উপাচার্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন। পরিবেশগত টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জিরো ওয়েস্ট ফোরামের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ফোরামটিতে বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এটি নীতিনির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে জানান উপাচার্য।

সফরকালে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠকও করেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথাও উঠে আসে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত