ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার মাধ্যমেই বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকাটাই স্বাভাবিক এবং সেই প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য হিসেবে তাঁর অনুকূলে বরাদ্দকৃত সরকারি তহবিল থেকে গুম-খুন ও নির্যাতনের শিকার এবং অসহায় ১৩৯টি পরিবারের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী বলেন, "আমরা চেষ্টা করবো আগামী ঈদের আগে প্রত্যেকটা পরিবার যেন সম্মানজনক আর্থিক সহযোগিতা পায়। যা দিয়ে একটা সাপোর্ট পাবেন। যারা বিগত আন্দোলন সংগ্রামে দেশের জন্য লড়াই করতে গিয়ে গুম-খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। সেই পরিবারগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা রমজান মাস হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি।"
অনুষ্ঠানে নির্বাচনী এলাকার মোট ১৩৯ জন উপকারভোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে ৬১ জনকে ১০ হাজার টাকা করে এবং ৭৮ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।
চেক বিতরণ শেষে মন্ত্রী উপস্থিত পরিবারগুলোর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়