ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রিক্রুটিং এজেন্সির লাইসেন্স জামানত ১৫ লাখ টাকা কমাল সরকার
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজতর করতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স জামানতের হার বড় অঙ্কে কমিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে লাইসেন্স পেতে ৫০ লাখ টাকার পরিবর্তে ৩৫ লাখ টাকা জামানত দিলেই চলবে।
সোমবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক গেজেট বিজ্ঞপ্তিতে এই সংশোধিত বিধিমালার তথ্য জানানো হয়।
নতুন বিধিমালা অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে আগের নির্ধারিত ৫০ লাখ টাকার স্থলে ১৫ লাখ টাকা কমিয়ে ৩৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এবারের গেজেটে ‘অ্যাসোসিয়েট রিক্রুটার’ নামে নতুন একটি ধারণা যুক্ত করা হয়েছে। এর ফলে একটি নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি অন্য একটি নিবন্ধিত এজেন্সির সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে যৌথভাবে বিদেশে কর্মী নিয়োগ ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এতে বলা হয়েছে, কোনো রিক্রুটিং এজেন্ট চাইলে অন্য কোনো এজেন্টকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটার’ হিসেবে নিয়োগ দিতে পারবেন। এক্ষেত্রে কর্মীর নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় ক্রেডিট ও দায়-দায়িত্ব মূল এজেন্টের পাশাপাশি অ্যাসোসিয়েট রিক্রুটারের ওপরেও সমানভাবে বর্তাবে।
লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। কোনো অ্যাসোসিয়েট রিক্রুটার যত সংখ্যক কর্মী প্রক্রিয়াকরণ করবেন, তা তার ব্যক্তিগত পারফরম্যান্স ক্রেডিট হিসেবে গণ্য হবে। অন্যদিকে মূল এজেন্ট নিজস্ব উদ্যোগে যত কর্মী পাঠাবেন, তা তার ক্রেডিট হিসেবে বিবেচিত হবে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, জামানত কমানোর এই সিদ্ধান্ত এবং যৌথভাবে কাজ করার সুযোগ নতুন ও ছোট এজেন্সিগুলোর জন্য ব্যবসা পরিচালনা সহজ করবে এবং জনশক্তি রপ্তানি খাতে গতিশীলতা আনবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর