ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রশাসন ও বিচারে বাংলার ব্যবহার নিশ্চিতের আহ্বান ঢাবি উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলা ভাষা আজ বিশ্বজুড়ে স্বীকৃত হলেও দেশের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এর যথাযথ প্রয়োগে এখনও বড় ধরণের ঘাটতি রয়ে গেছে। তিনি মনে করেন, ভাষা শহিদদের স্বপ্ন সফল করতে হলে শিক্ষা, বিচার বিভাগ ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলার ব্যবহার নিশ্চিত করা কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি আমাদের মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের দাবি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ মিনার প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে আলাপকালে উপাচার্য বলেন, “বাংলা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু আমাদের স্বীকার করতে হবে, প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে পারিনি। চর্চা কেবল আনুষ্ঠানিক বিষয় নয়, এটি মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের প্রশ্ন।”
তিনি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাসহ সকল মাতৃভাষার ঐতিহ্য সংরক্ষণের ওপর জোর দিয়ে আরও বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সব শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করছি। নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সব মাতৃভাষার প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি। মাতৃভাষার ঐতিহ্য সংরক্ষণে আমাদের যে উদ্যোগ, তা উত্তরোত্তর বৃদ্ধি পাক।”
বর্তমানে সরকারি পর্যায়ে বাংলা ভাষা প্রসারের যে উদ্যোগগুলো রয়েছে, সেগুলোকে সাধুবাদ জানিয়েও উপাচার্য মন্তব্য করেন, “সর্বস্তরে বাংলা ভাষা চালু করা একটি চর্চার বিষয়। এটি বাস্তবায়ন করতে সরকারি পর্যায় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা আরও বৃদ্ধি করা প্রয়োজন।” তাঁর মতে, ১৯৫২ সালের আন্দোলনটি কেবল শব্দ বা বর্ণের লড়াই ছিল না, বরং তা ছিল বাঙালির আত্মপরিচয় ও মর্যাদা রক্ষার এক চিরন্তন সংগ্রাম।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতির পক্ষ থেকে এই পবিত্র দায়িত্ব পালন করেছে এবং পুরো আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সবশেষে তিনি আহ্বান জানান, ভাষা শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ভাষাকে কেবল দিবসভিত্তিক স্মরণে সীমাবদ্ধ না রেখে প্রাত্যহিক জীবনে এর মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে